শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১

কুষ্টিয়ায় বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় একদল দুর্বৃত্ত অতর্কিত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে লক্ষ্যবস্তু করা হয় স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর রাজনৈতিক কার্যালয়। এই ঘটনায় শুকুর আলী (৫০) নামে এক চা দোকানি আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ৪-৫ জন যুবক মাথায় হেলমেট পরে মোটরসাইকেলযোগে দক্ষিণ রেলগেট এলাকায় এসে পৌঁছায়। তারা এসেই ৮ থেকে ১০ রাউন্ড এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। একই সঙ্গে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

হামলার সময় চা দোকানের সামনে থাকা শুকুর আলী নামে এক ব্যক্তি ছররা গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ রেলগেটে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ার খবর আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি যোগ করেন, শুকুর আলী নামে একজন চা দোকানি আহত হয়েছেন বলে শুনেছি। তবে তিনি ঠিক গুলিতেই আহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com