শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংসদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা যাচাই শুরু’

সংসদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা যাচাই শুরু’

নিজস্ব প্রতিবেদক:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানিয়েছেন, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনর্বিন্যাস ও পুনরায় যাচাই করার প্রক্রিয়া সরকার শুরু করেছে। অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা হবে।

আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রশ্নে জামায়াতে ইসলামী’র ওই সংসদ সদস্য জানতে চান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি রোধে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তালিকায় প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার চেষ্টা করছি। যোগ্য ব্যক্তিদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এজন্য তালিকাগুলো সংশোধন, পুনর্বিন্যাস এবং তৃণমূল পর্যায় পর্যন্ত উপকারভোগীদের পুনরায় যাচাই করতে হবে। আমরা ইতোমধ্যে সে অনুযায়ী কাজ শুরু করেছি।’

ফারজানা শারমীন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো চালু করেছিলেন। তবে পরবর্তী সময়ে উপকারভোগীর তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্বজনপ্রীতি দেখা দেয়।

তিনি জানান, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা পর্যালোচনা ও যাচাই করতে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তালিকাগুলো সঠিকভাবে পুনরায় যাচাই করা যায় এবং প্রকৃত উপকারভোগীরা কার্ড ও সুবিধা পেতে পারেন। আমাদের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা। এজন্য আমাদের আন্তরিক থাকতে হবে, যাতে প্রকৃত মানুষই ভাতা পান।’

সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বিদ্যমান উপকারভোগীর তালিকা পুনরায় পরীক্ষা করা হচ্ছে, যাতে প্রকৃতভাবে কারা এসব কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য তা নির্ধারণ করা যায়।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রস্তুত করা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকাও অবশ্যই যাচাই-বাছাই করা হবে এবং এভাবে সমস্যার সমাধানের দিকে এগোনো সম্ভব হবে।

তিনি বলেন, ‘বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতার ক্ষেত্রে যে অনিয়ম রয়েছে, তা দূর করে সমাধানের পথে এগোতে আমরা বিভিন্ন মহল থেকে মতামত নিচ্ছি।’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো খাত এখনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় না এলে এবং সেটি উপযুক্ত মনে হলে তা অন্তর্ভুক্ত করার বিষয়টিও সরকার বিবেচনা করবে, যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছানো যায়।

ফারজানা শারমীন আরও বলেন, বর্তমান সরকার স্বজনপ্রীতি পরিহার করে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এর একটি বড় উদাহরণ হলো সম্প্রতি চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com