শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ের বোদায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের  শাড়ি চাল   নগদ অর্থ বিতরণ

পঞ্চগড়ের বোদায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের  শাড়ি চাল   নগদ অর্থ বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসহায়, গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহপতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তার ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু, আরিফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ১০ লাখ টাকা প্রতি জনকে এক হাজার টাকা করে এক হাজার মানুষকে এলাকার গরীব, অসহায়, দুস্থদের মাঝে সমভাবে বন্টন করা হয়। এছাড়া প্রাপ্ত ১৬শ’ শাড়ি ও ৫ মেট্রিক টন (মেঃ টন) চাউল অসহায়, দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com