শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদক- চাঁদাবাজি বরদাশত করা হবে না। যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। এত উন্নয়ন হবে যারা ভোট দেয়নি তারা আপসোস করবে। ………বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

মাদক- চাঁদাবাজি বরদাশত করা হবে না। যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। এত উন্নয়ন হবে যারা ভোট দেয়নি তারা আপসোস করবে। ………বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

লিয়াকত হোসেন
বকশীগঞ্জ প্রতিনিধি জামালপুর
নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। মাদক চাদাঁবাজি বরদাশত করা হবে না। মাদকের যে অবাধ বিচরণ তা থাকবে না। মাদক বন্ধে কঠোর হতে হবে। কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে বলা হয়েছে। আওয়ামী সরকারের সময়ে নেতাকর্মীরা যেভাবে মানুষের সাথে খারাপ আচরণ করেছে,প্রশাসনে গিয়ে জোর জবরধস্তি করে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এ সমস্ত কাজ আমি বরদাশত করবো না। শুক্রবার বিকালে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা বিএনপি কতৃক আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে সভায় তিনি আরো বলেন,আমি চাই নেতাকর্মীরা মুরুব্বীদের সম্মান করবে,বড়রা ছোটদের স্নেহ করবে। আমাদের দল এবং অঙ্গসংগঠন যারা আছে তাদের সকলকে নির্দেশনা দেয়া হবে। সকলের কাজ করবো,সকল ইউনিয়নে কাজ হবে। সেই কাজগুলি সুন্দর করে করতে হবে। যাতে করে সেখানে কোন রকমের অসুবিধার সৃষ্টি না হয় বিগত দিনের মত। দুর্নীতির মাধ্যমে টাকা গ্রহন করা,মানুষের কাছে জোরপূর্বক কিছু নেয়া,কারো জমি দখল করা,বাজারে কারো দোকানের জায়গা দখল করা,কারো প্রতি অন্যায় করা,সাধারণ মানুষের প্রতি অবিচার করা এগুলো কিন্তু আমি বরদাশত করবো না। চিন্তার কারন নাই, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে তোমরা কাজ করে সারতে পারবে না। মনে রাখতে হবে আমি সবার এমপি। সবার জন্য কাজ করবো। এত কাজ করবো যারা ভোট দেয় নাই তারাও আপসোস করবে কেন ভোট দেই নাই। বকশীগঞ্জ থানা মডেল থানা করা হবে এবং লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজ এ বছরেই শুরু হবে। নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজ্জামান গামা,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন,সদস্য সচিব শহিদুল হক দুলাল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com