শিরোনাম :
মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুত করায় জরিমানা

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুত করায় জরিমানা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,

গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত ও খোলা বাজারে বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ও বিকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া ও মুকসুদপুর উপজেলা সদর বাজারে এ অভিযান চালানো হয়।

 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়ায় মেসার্স গঙ্গা মোটরসের মালিক অর্ণব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোক্তাদের ভোগান্তি বাড়াতে এ ধরনের অবৈধ মজুত দায়ী। এ সব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এ সময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুত করায় ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুত প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com