শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে তরুণ দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত 

নাটোরে তরুণ দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নাটোর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই ঈদ পুনর্মিলনী ও জেলা পরিষদের সদ্য প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজকে জেলা তরুণ দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
 জেলা তরুণ দলের আহ্বায়ক এস এম আব্দুর রউফ টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, কৃষক দলের সভাপতি হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, দলে কোয়ালিটি সম্পন্ন কর্মীর প্রয়োজন এখানে কোয়ান্টিটির দরকার নেই। কোয়ালিটি সম্পন্ন কর্মীরাই দলকে সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শক্তিশালী করবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর বলেন, জেলা আইনজীবী এবং জেলা বিএনপির পক্ষ থেকে  সহযোগিতা তরুণ দল ভবিষ্যতে যদি চায় তাহলে তার সাথে আমরা সবসময় থাকবো।
সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক তাঁর বক্তব্যে বলেন, তরুণ’রাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ ও সুন্দর ধারার রাজনীতির বিকাশে তরুণ দল কাজ করবে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ এমন প্রত্যাশায় রইল জাতীয়তাবাদী তরুণ দলের প্রতি।
নাটোরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার মনে হচ্ছে, জাতীয়তাবাদী তরুণ দল নাটোরের মাটিতে নতুন একটি বীজ হিসাবে এরই মধ্যে রোপন হয়েছে। তাদের কার্যক্রমে আমরা এরই মধ্যে তা বুঝতে পারছি। জেলার মধ্যে আগামী দিনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় তরুন দল নিজেকে নিয়ে যাবে এমন প্রত্যাশা জেলা বিএনপির আহবায়ক হিসেবে আমরা করতে পারি। নাটোরে সঠিক নেতৃত্বের বিকাশে জেলা বিএনপি থেকে সব ধরনের সহযোগিতা আগামী দিনে আমরা করবো ইনশাআল্লাহ। তরুণ দলের সঠিক নেতৃত্বে মধ্য দিয়ে কর্মীবান্ধব একটি দল তৈরি করবে এমনটাই প্রত্যাশা করি।
সভাপতির বক্তব্যে জেলা তরুণ দলের আহ্বায়ক
এস এম আব্দুর রউফ টুটুল বলেন, আমি ছাত্র জীবনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ (এন এস, কলেজ) ছাত্র সংসদের (তুষার-সোহেল পরিষদের) সাবেক নাট্য সম্পাদক ছিলাম এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাটোর জেলা শাখা সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাদের নেতা জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের সার্বিক নির্দেশনায় বর্তমানে তরুণ দলকে জেলার একটি শ্রেষ্ঠ সংগঠন হিসেবে গড়ে তুলতে চায়। এর জন্য অগ্রজ সকল সংগঠনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com