শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে ১০ কেজি গাঁজা ও ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ৭

ফরিদপুরে ১০ কেজি গাঁজা ও ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ৭

ফরিদপুর জেলা প্রতিনিধি,

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টানা মাদকবিরোধী অভিযানে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬৫ পুরিয়া হেরোইনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম-এর নির্দেশনায় ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

গত ৪ এপ্রিল সালথা থানার বাউশখালী এলাকায় এসআই মোহাম্মদ হান্নান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি রিয়াজ শেখের (২৬) বাড়ির শয়নকক্ষ থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, তবে রিয়াজ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। একই দিনে কোতয়ালী থানার সিএনবি ঘাট এলাকায় এসআই শহিদুল ইসলাম অভিযান চালিয়ে রহিম শেখকে (৪৯) ৬৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।

 

এদিকে ৬ এপ্রিল নগরকান্দা থানার দফা এলাকায় অভিযান চালিয়ে এসআই মো. আবু কাওসার সবুজ মাদকসহ কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বরকে (২৪) গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে সালথা থানার বাউশখালী বাজার এলাকায় আরেকটি অভিযানে শওকত খন্দকার (৪৬), জামাল মোল্লা (৪৪) ও ফরিদ খাকে (৫৮) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে যথাক্রমে ৬০০ গ্রাম, ৩৫০ গ্রাম ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com