শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

​ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

​ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

​ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত​ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

যারা সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে তাদের বিচার হতে হবে – এটিএম আজহারুল ইসলাম

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার জনসন রোডে এক কনভেশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, “যারা সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে তাদের বিচার হতে হবে”। তিনি বলেন, আমরা পরির্বতন চাই।

সেই পরিবর্তন আইন অঙ্গণ থেকে শুরু হতে হবে। খয়রুল হকের মতো বিচারক জনগণ আর চায় না। যারা বিচারকের চেয়ারে বসে অন্য দেশের প্রতি আনুগত্যশীল এবং সরকারের ফরমায়েশী রায় দিয়ে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের উত্তরসূরীদের বিচারকের চেয়ারে জাতি দেখতে চায় না।

স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে যারা স্বীকার করে, এদেশের জনগণকে যারা ভালোবাসে, জনগণের কাছে যাদের দায়বদ্ধতা রয়েছে জনগণ এমন বিচারপতিদের বিচারকের চেয়ারে দেখতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, আমার জানামতে সবুজ প্যানেল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিয়োজিত। তাই আইনজীবী সমিতির নেতৃত্বে সবুজ প্যানেলের সদস্যরা নির্বাচিত হলে মানুষ ন্যায় বিচার পাবে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার সভাপতি এডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা আতিকুর রহমান, ন্যাশনাল ল’ইয়ার্স এলায়েন্সের উপদেষ্টা সারজিস আলম, ন্যাশনাল ল’ইয়ার্স এলায়েন্সের মূখ্য সংগঠক এডভোকেট শাকিল আহমেদ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ব্যারিস্টার নজরুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা আব্দুর রহমান, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট এম ইউসুফ আলী, এডভোকেট সামছুজ্জামান, এডভোকেট মো. রোকন রেজা শেখ, এডভোকেট শাহ মাহফুজুল হক, এডভোকেট মুজাহিদুল ইসলাম, জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন। তিনি জানান, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট এস.এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদপ্রার্থী মো. লুৎফুর রহমান আজাদ, সেক্রেটারি পদপ্রার্থী মো. আবু বাক্কার সিদ্দিক, ট্রেজারার পদপ্রার্থী মো. আজমত হোসেন, সিনিয়র সহকারী জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মো. শাহীন আখতার, সহকারী জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরী সেক্রেটারি পদপ্রার্থী মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি পদপ্রার্থী বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডল, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী বাবুল আখতার বাবু, সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।

এছাড়াও প্যানেলে সদস্য পদপ্রার্থী যথাক্রমে দিলরুবা আক্তার সুবর্ণা, বেলাল হোসাইন, জহিরুল ইসলাম, কাউসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন (নয়ন), মো. মহসীন, মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনূস ও মোশাররফ হোসাইন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com