শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে

পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতাবেদক :

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পিতা-মাতার বাংলা নামের পাশাপাশি এখন থেকে ইংরেজি নামও যুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নিজের ডাকনামসহ নিবন্ধন ফরমে পিতা-মাতার ডাকনামও যুক্ত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ‘আমাদের শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টে নিজ নামের পাশাপাশি পিতা-মাতার নাম ইংরেজিতে লিপিবদ্ধ থাকে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে শুধু বাংলা লিপিতে লিপিবদ্ধ থাকে। এনআইডিতে ইংরেজি নাম না থাকার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বিভিন্ন দেশের ভিসা পেতে গেলে ইংরেজি নামের প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনা করেই নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। সদ্য বিদায়ী এনআইডির মহাপরিচালক এ এ এস এম হুমায়ুন কবীরের দায়িত্বকালে কমিশনে ফাইল উপস্থাপন করা হলে কমিশন তা অনুমোদন করে এবং এ সংক্রান্ত আইন-বিধি নির্ধারণের কাজ চলছে।’

এছাড়া এনআইডির নিবন্ধন ফরম-২-এ কিছু পরিবর্তনও আসছে। যেমন- মূল নামের পাশে একটি ফিল্ড যুক্ত করা হবে, যেখানে নাগরিকের ডাকনাম এবং পিতা-মাতার ডাকনামও থাকবে। এ তথ্য শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডিতে প্রিন্ট হবে না। আবার ভোটার হতে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ফিল্ডও যুক্ত হবে।

এ বিশিষ্ট ব্যক্তি বলতে স্কুল শিক্ষক, ডাক্তার কিংবা সমাজে পরিচিতি আছে—এমন যে কেউ হতে পারেন। এতে ভিনদেশিরা প্রতারণার মাধ্যমে ভোটার হতে পারবে না এবং ভোটার তালিকা ও নাগরিকদের তথ্যের শুদ্ধতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ‘পিতা-মাতার ইংরেজি নামের পাশাপাশি স্বামী-স্ত্রীর নামও ইংরেজিতে থাকবে। তবে পিতা-মাতার ডাকনাম, নিজের ডাকনাম ও স্বামী-স্ত্রীর ডাকনাম শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এনআইডিতে শুধু নিজ নাম ও পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলা—দুই ভার্সনে লিপিবদ্ধ হবে।’

আরও পড়ুন: হারানো এনআইডি তুলতে আর জিডি লাগবে না
এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আইন-বিধি পর্যালোচনা করা হচ্ছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া পিতা-মাতার ডাকনাম যুক্ত করা হবে, তবে তা এনআইডিতে প্রিন্ট করা হবে না।’

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com