লালমাই প্রতিনিধি
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমাই উপজেলায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল)। সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি, চিত্রাংকন প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।
লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান আরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগন,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য কর্মীগন, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ।
সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো মাতৃ, শিশু, কৈশোর ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক প্রদর্শনী।
সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Leave a Reply