নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভবিষ্যৎ সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বাড়ানো হচ্ছে এআই-নির্ভর পুলিশিং
হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
Leave a Reply