শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার

নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার

নরসিংদী জেলা প্রতিনিধি,

নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এর আগে বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। সেদিনই তাকে শিবপুর থানার পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

 

গ্রেফতার আরিফ শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ওই হত্যা মামলার এক নম্বর আসামি।

পিবিআই নরসিংদী ও মামলার বিবরণ সূত্রে যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ছেলে আমিনুর রশিদ বাদি হয়ে আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর থানায় হত্যা মামলা করেন। পরে পিবিআই নরসিংদী মামলার তদন্ত কার্যক্রম শুরু করে।

ঘটনায় জড়িত অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেফতার করে দেশে এনে আদালতে প্রেরণ করা হলে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত হয় পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের মাধ্যমে আরিফকে গ্রেফতার করে দেশে নিয়ে আসা হয়। এ নিয়ে মামলার ১২ আসামিকেই গ্রেফতার করা হলো। তবে পূর্বে গ্রেফতারকৃত সবাই জামিনে মুক্ত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com