শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,

পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,

 

মোঃরাসেল হাওলাদার পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে দিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে উচ্চ ফলনশীল ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ ও সবজিবীজ(বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক, ডাঁটাশাক, মরিচ, মিষ্টি কুমড়া)বিতরণ করা হয়েছে। গত বৃহ:বার দুপুর ৩:০০টায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে এই বীজ তুলে দেওয়া হয়। মাসুদ উল আলম অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ এখলাছুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার, পটুয়াখালী সদর।
এছাড়াও ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিন্ট্রিক্ট কো-অডিনেটর-মোঃনেফাজ উদ্দীন, আঞ্চলিক ব্যবস্থাপক(দাবি)-দীপংঙ্কর চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক(প্রগতি)-মনোজিৎ বিশ্বাস, ডেপুটি ম্যানেজার(মানব সম্পদ বিভাগ)-মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক-অসীম কুমার, আঞ্চলিক ব্যবস্থাপক(জেন্ডার)-দেবাশীষ হালদার, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মোঃ সাইফুল ইসলাম, এক্সটেনশন অফিসার(কৃষি)-জাহেদুল হাসান,শাখা ব্যবস্থাপক(দাবি)-মো:জহুরুল ইষলাম,শাখা ব্যবস্থাপক(বর্গাচাষি উন্নয়ন কর্মসূচি)-শংকর কুমারসহ ব্র্যাক কর্মকর্তারা ও কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।
‎ব্র্যাকের কর্মকর্তারা জানান, ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ব্র্যাকের ২৯ টি অফিসের মাধ্যমে প্রতি কৃষককে ২ প্যাকেট(দুইকেজি) করে ১২৫০ জন কৃষককে ২৫০০ কেজি ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ বিতরন করা হবে। এছাড়াও সবজিবীজ (বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক, ডাঁটাশাক, মরিচ, মিষ্টিকুমড়া) প্রতি কৃষককে ৬প্যাকেট(৩০গাম)করে ১৬২৮ জন কৃষককে প্রদান করা হবে।
‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের হলো এর জীবনকাল মাত্র ১০৫ থেকে ১১০ দিন এবং প্রতি একরে ৭৫-৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানগাছের কাণ্ড শক্ত হওয়ায় এটি সহজে হেলে পড়ে না, যা প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ক্ষয়ক্ষতি কমাবে।

‎ পটুয়াখালী জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্র্যাকের এই সহায়তা কৃষকদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com