শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে খুন- ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুরে খুন- ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

 

মুহাম্মদ আতিকুর রহমান,
গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় একটি বাড়িতে খুন ও
ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-মিডিয়া)
মোঃ ইব্রাহিম খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ী এলাকার আব্দুল ছালামের ছেলে
মোঃ আবু তাহের (২৯), গাজীপুরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে
মোঃ মফিজ উদ্দিন মফু (৩৭), একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২), মোঃ
হাবিবুল্লার ছেলে মোঃ আজিজুল হাকিম (২৮) ও উত্তর সালনা পালোয়ানপাড়া এলাকার নুরুল
ইসলাম পালোয়ানের ছেলে মোঃ খোকন মিয়া (৩০)।
উপ-কমিশনার জানান, গত ১২ মার্চ রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা
মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত হানা দেয়। পরে
ডাকাতরা জানালার গ্রিল কেটে মেহজাবিন আক্তারের ছেলে মাহিউস সুনান চৌধুরীর কক্ষে
প্রবেশ করে। এক পর্যায়ে মাহিউস সুনান টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তার হাত-পা ও
মুখ বেঁধে গলায় চাদর পেচিয়ে বালিশ চাপা দিযে হত্যা করে। পরে মেহজাবিন আক্তারের কক্ষ থেকে
ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা ও ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে
পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেহজাবিন আক্তার তার ছেলেকে খুনসহ
ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা
দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ ঢাকার খিলক্ষেত থেকে আবু তাহেরকে
গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যমতে, মেহজাবিন আক্তারের বাড়ির পাশের
ধানক্ষেত থেকে জানালার গ্রিল কাটায় ব্যবহৃত একটি লোহার কাটার উদ্ধার করা হয়। এছাড়া তার
দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অপর চারজনকে
গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার দুজনের কাছ থেকে ৫ হাজার টাকা করে লুণ্ঠিত মোট ১০
হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com