নেত্রকোনা প্রতিনিধি
মদন উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) ৫ টার সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুরু করেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
পরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মদন উপজেলা পাবলিক হল রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির (সভাপতি) নুরুল আলম তালুকদার এর সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোনা -৪ আসন( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বাবর বলেন, আমি আমার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী তিন থানার মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছি।
তিন থানার ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে তাদেরকে তুলতে হবে ।
তাদেরকে সঠিক কর্মপথে পৌঁছানোই হবে আমার লক্ষ।
অনেক সুযোগ সুবিধা আসবে নিজেদের ছেলে মেয়েদেরকে যোগ্য করে তুলতে হবে।
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মত শিক্ষা অর্জন করতে হবে।
তিনি এও বলেন, মাদককে নির্মূল করতে হবে, মাদকের সাথে জড়িত আমাদের দলের বা সে যেই হোক না কেন, তাকে প্রথমেই উত্তম মাধ্যম দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করবেন এটা আমার নির্দেশ।
পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নাদির হোসেন শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম মিজান,
মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির। উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সহ সকল নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।