1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..