শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মহান মে দিবস উপলক্ষে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১ মে) সকাল ১০ টায় র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি কারখানাগুলোতে সপ্তাহে ৬ দিন কাজের ব্যবস্থা এবং বিড়ির ওপর শুল্ক কমানোর দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতা বিপক্ষের শক্তি দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে নানান ষড়যন্ত্রে লিপ্ত। এ ছাড়া মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করে আমেরিকা-ব্রিটিশ সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন। আমরা বিড়ি শ্রমিকরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছি, দেশকে পাকিস্তানি হানাদারবাহিনীর হাত থেকে মুক্ত করেছি।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির দালালেরা বিড়িশিল্পের শুল্ক বৃদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। এর সাথে শোনা যাচ্ছে, কতিপয় সংসদ সদস্য ও দু-একজন সাবেক মন্ত্রীও এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন। আমরা অনুরোধ করছি আপনারা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির ফাঁদে পা দিবেন না। ওরা আমাদের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির সিগারেটে এ দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী অতিতেও বিড়ি শ্রমিক তথা শ্রমজীবী মানুষের সাথে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাইতো প্রধানমন্ত্রী সংসদের এক বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘বিড়ি সাধারণত আমাদের গরিব মানুষ ব্যবহার করে। এই বিড়ি বানাতে আমাদের গরিব মানুষ, নারী শ্রমিক ও সাধারণ শ্রমিকরা একটা শ্রমের সুযোগ পায়, তারা কাজ পায়। এখানে (বিড়ির উপর) মূসক বৃদ্ধির প্রস্তাব বাদ দিয়ে বরং সিগারেটের উপর একটু বেশি কর বাড়িয়ে দিতে হবে।’

তাই প্রধানমন্ত্রীর নিকট আমাদের একটাই দাবি, আমাদের তথা শ্রমজীবী বিড়ি শ্রমিকদের রক্ষার্থে বিড়ি শিল্প হতে ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা শুল্ক নির্ধারণ করে দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনে আপনি আমাদের দাবি মেনে নিলে মহান মে দিবসের চেতনা সকলের মাঝে উদ্বুদ্ধ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com