কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলা নাগরিক সমাজের ব্যানারে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ খান সোহেল। ছোট বড় মোট দশটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেন।তিন পর্বের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বড় নৌকা:
১ম ইসরাফিল মাঝি – ফ্রিজ নিকলী সদর ইউনিয়ন।
২য় মজিবুল্লাহ (ইটকলা সর্দার গ্রুপ)সিংপুর ৩২” এলইডি টিভি।
ছোট নৌকা :
১ম পাচলীপাড়া ২৪” এলইডি টিভি
২য় মোবারক গোবিন্দ পুর নিকলী – মোবাইল ফোন।
এ ছাড়াও ও অংশ নেওয়া প্রতিটি নৌকাকে বিভিন্ন শান্তনা পুরস্কারে সম্মানিত করা হয়।
মোঃ সাদ্দাম হোসেন সাদুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল হক ও মাহবুব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কফিল উদ্দিন আহম্মেদ, নারী ও শিশু ট্রাইবুন্যাল (২) এর পিপি অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক, নিকলী উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছান্দালী মেম্বার,সহ সভাপতি, নিকলী উপজেলা বিএনপি, মোঃ সাইফুল ইসলাম,সহ সভাপতি নিকলী উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম, সদস্য সচিব, নিকলী উপজেলা যুবদল ও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নিকলী উপজেলার সর্বস্তরের নৌকা বাইচ প্রেমী উৎসুক জনতা,