নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু।
কামরুল হাসান টিটু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তিনি এলাকা অসহায় হতদরিদ্র মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন।
পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি কাইটাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।
একজন তরুণ উদীয়মান ও শিক্ষিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে কাইটাইল ইউনিয়নের বাজারে চা,য়ের দোকানে ও গ্রামগঞ্জে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু
বলেন,আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে শুরু করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি।
এবার আমি আমার পরিবার আত্মীয়-স্বজনের পরামর্শ নিয়ে কাইটাইল স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি।
ইউনিয়নবাসী ও প্রতিটা গ্রামের মানুষের দোয়া এবং সমর্থন প্রত্যাশী। আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে আমার ইউনিয়নবাসীর অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব আমি কথা দিলাম ইনশাল্লাহ।
আর আমি নির্বাচিত হলে কাইটাইল ইউনিয়নকে শিক্ষিত, আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু
বাঁশরী, খাগুরিয়া, জাওলা, কেশজানি, বাররী, জঙ্গল টেংগা, জয় পাশা, হাজরাগাতি, কাইটাইল গ্রাম সহ প্রতিটি এলাকার সর্বস্তরের গণমানুষের দোয়া, এবং ভালোবাসা ও আন্তরিক সমর্থন ও দোয়া চাই।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু ব্যাপারে বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,
তিনি একজন সৎ মানুষ, প্রতিবাদী, ন্যায়পরায়ণ, আদর্শবান গরিব মানুষদের প্রিয় ব্যক্তি।
কামরুল হাসান টিটুর এবার সাধারণ মানুষের ও ভোটারদের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে।
বিশেষ করে যুব সমাজ তাকে ইতিবাচক বলে সমাজের অন্যায় অপ্রীতিকর দিক পরিবর্তনের প্রতীক হিসেবে এবার কাইটাইল ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে দেখতে চান।