শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার  বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে।
শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া (৫৫) জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমানে থাকে। বিদেশ থেকে ভিডিও কলে ছেলের বিয়ে অনুষ্ঠান  ছিল আজ।
বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গলস্থ সাধন ঘোষের মুক্তি মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন
নিহত শিশুর নানা ইবরাহিম মিয়া জানান,আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্রাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র  সন্তান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, বিকেলে ৫ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়। শিশুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সন্ধ্যায় শিশুর নানা বাড়ি পূর্ব শ্রীমঙ্গল এলাকায় মর্মান্তিক এ ঘটনায় বর-কনের পরিবারে মাতম চলছে। বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন শিশুর বাবা মা ও স্বজনরা। শোকের মাতম বইছে পুরো এলাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com