গাজীপুরপ্রতিনিধি:
ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। মহানগরের পূবাইল থানার দায়েরকৃত ১৬ এপ্রিল ২০২২ সালের একটি মামলা ঘটনায় ছিনতাইকৃত সিএনজিসহ জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদর খানকা দালালপাড়া এখার মৃত কামাল হোসেনের ছেলে মো. সমরাট (৩৩) এবং ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কইখালি বাজার এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে আল আমিন (২৪)। তাকে ঢাকার আশুলিয়া থানার চারিগ্রাম এলাকার আতাউর রহমানের ভাড়া বাড়ি থেকে গ্রেফতারের পর ১ আগস্ট আদালতে সোপর্দ করা হয়। পরে তারা আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মামলার বাদী কামরুল ইসলাম ২০২২ সালের ১৩ এপ্রিল মৃত্যুর সংবাদ পেয়ে তার দুই ভাইসহ নিজস্ব সিএসজি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অনুমান রাত ৪টার দিকে পূবাইল থানাধীন হায়দ্রাবাদ সাকিনস্থ আক্কাছ মার্কেটের নিকট তিন রাস্তার মোড়ে পৌঁছা মাত্রই একটি হাইস গাড়ি থেকে চারজন লোক নেমে তার সিএনজি থামানোর জন্য সিগন্যাল দেন।
এ সময় তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সিএনজি তল্লাশি করার কথা বলে সিএনজি থেকে নামিয়ে হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে হাইস গাড়িতে তোলেন। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ ৭২ হাজার টাকা ও তাদের রাস্তায় ফেলে সিএনজি নিয়ে পালিয়ে যান। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
Leave a Reply