শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে বিজিবি’র স্ত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

রূপগঞ্জে বিজিবি’র স্ত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

 

মাছুম মিয়া: রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজিবি সদস্য সামছুল হকের স্ত্রী খাদিজা আক্তারকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় একই সময়ে তার স্বামী বিজিবি সদস্য সামছুল হককে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেছে বখাটেরা। আজ ৩ আগস্ট বৃহস্পতিবার উপজেলার ভুলতা অটো ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদিজা আক্তার বাদী হয়ে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা আজিজ নগরের আওলাদ হোসেনের ছেলে ইমন (৩০) ও সুমনকে (৩২) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাড়ৈ এলাকার খাদিজা আক্তার তার স্বামী বিজিবি সদস্য সামসুল হক, তাদের কন্যা সন্তান সামিয়া আক্তার (৭) ও লামিয়া আক্তার (৫) তারা অটো গাড়ি যোগে দক্ষিণ বাড়ৈ থেকে ভুলতা গাউছিয়া মার্কেটে কেনাকাটার উদ্যেশ্যে রওয়ানা হয়। ভুলতা অটো ষ্ট্যান্ডে পৌছায়ে অটো থেকে নামার সঙ্গে সঙ্গে খাদিজা আক্তারের উপরে লাগিয়ে দেয়। খাদিজা আক্তার প্রতিবাদ করলে আসামী ইমন ও সুমন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় আসামীরা খাদিজা আক্তারের গায়ে হাত শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার স্বামী সামছুল হক প্রতিবাদ করলে আসামীরা ও তাদের দোকানের কর্মচারীরা জোটবদ্ধ হয়ে লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় আসামীরা খাদিজা আক্তারের গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। খাদিজা আক্তার ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে আসামিরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com