1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু, হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে বিয়ের মাত্র তিন মাসের মাথায় বিষপানে বৃষ্টি আক্তার (১৬) নামে এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে ঘটনা কাভার করতে গিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে গণমাধ্যম কর্মী তথ্য চাইতে গেলে কর্মরত দায়িত্বশীলদের অসহযোগিতা ও চরম খারাপ আচরণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাংরা গ্রামের মোবারক ব্যাপারীর মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে তিন মাস আগে একই ইউনিয়নের বাসিন্দা মানিকের বিবাহ হয়। গত রাতে বৃষ্টি ও তার স্বামী একসঙ্গেই একই ঘরে রাত্রিযাপন করেন। তবে সকালে পরিবারের লোকজন বুঝতে পারে বৃষ্টি বিষপান করেছে। কখন কীভাবে সে বিষপান করেছে, তা স্থানীয় বা পরিবারের কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিকদের তথ্য না দেওয়ার অভিযোগ:
ঘটনার বিস্তারিত এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সার্বিক তথ্য জানতে স্থানীয় কর্মরত সাংবাদিকরা পটুয়াখালী জেলা সদর হাসপাতালে যান। কিন্তু সেখানে উপস্থিত দায়িত্বপ্রাপ্তরা সাংবাদিকদের কোনো ধরনের তথ্য তো দেনইনি, উল্টো তাদের সাথে চরম দায়িত্বজ্ঞানহীন ও খারাপ আচরণ করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এমন আচরণের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
পটুয়াখালী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঠিক কী কারণে বিষপানের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..