1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

মাদক সম্রাটের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মাদকবিরোধী মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মাসুম রেজা জয়পুরহাট জেলা প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত দেলোয়ার ও সানির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি উপজেলা তিনমাথা চত্বরে ‘মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা ও মাদক প্রতিরোধে কাজ করার সময় দেলোয়ার ও সানির ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে যারা ভূমিকা রাখছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।
মানববন্ধনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, মো. হারুন উর রশিদ, মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা কমিশনার শামিমা আক্তার শীতল, দেলোয়ার হোসেন, সানি ও মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..