মনিরামপুর(যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামে ছয় বছরের এক শিশুকে ধ**র্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ১৬ই সেপ্টেম্বর ৭নং খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও অভিযুক্তের স্ত্রী তাকে ঘটনাস্থলে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা রবিউল ইসলামকে পুলিশের হাতে তুলে দেন। ধ*র্ষ*ন চেষ্টা মামলা দায়ের হয়েছে।