1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে পথচারী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কতৃপক্ষ। এ আতংকে বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার প্রফেসর কলোনি, পলাশপাড়া, সুন্দরজাহান ও বাটিকামারী এলাকায় দলবদ্ধ কুকুরের অবাধ বিচরণে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি রাতেও এসব এলাকায় সড়ক, অলিগলি ও বাসাবাড়ির আশপাশে দলবদ্ধ হয়ে অবস্থান করে কুকুরগুলো। পথচারী দেখলেই অনেক সময় ধাওয়া করে দলবদ্ধ কুকুরের ডিম। বিশেষ করে রাতের অন্ধকারে রাস্তার পাশে কুকুর শুয়ে থাকায় হঠাৎ কাছাকাছি গেলে তাড়া করার ঘটনা ঘটে। এতে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে আতঙ্ক তৈরি হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুল-কলেজে যাতায়াতের সময় দলবদ্ধ কুকুরের কারণে অনেক শিক্ষার্থী ভয়ে থাকে। কখনো কখনো কুকুরের দল পিছু নেওয়ায় দৌড়ে নিরাপদ স্থানে যেতে হয়। স্থানীয়দের দাবি, এরই মধ্যে কয়েকজনকে কুকুর ধাওয়া ও কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব থাকলেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে দিন দিন বাড়ছে মানুষের দুর্ভোগ ও আতঙ্ক। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও সৃষ্টি হয়েছে।
সচেতন নাগরিকরা বলছেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে মানবিক ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও টিকাদানের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
এ অবস্থায় জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে গাইবান্ধা পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..