শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৮ ব্রাহামা গরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে কাস্টমসকে ১৫ দিনের সময়

১৮ ব্রাহামা গরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে কাস্টমসকে ১৫ দিনের সময়

 

নিজস্ব প্রতিবেদকঃ
ফাইল ছবি

আমেরিকা থেকে আমদানি করা ১৮টি ব্রাহামা জাতের গরুর মালিকানা দাবি করে সাদেক অ্যাগ্রোর করা আবেদন কাস্টমস কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গরুগুলোর মালিক মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। তিনি গরুগুলো তাকে বুঝিয়ে দেয়ার জন্য আবেদন করেছেন। আদালত সেই আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।’
উল্লেখ্য, গত ৫ জুলাই দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে ব্রাহামা জাতের ১৮টি আসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর গরুগুলো জব্দ করে ঢাকা কাস্টম হাউস। সে সময় গরুগুলোর কোনো মালিক পাওয়া যায়নি।

পরে বাংলাদেশে ব্রাহামা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক।

সূত্র জানায়, বিল অব এন্ট্রিতে সবগুলো গরুর মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারকের জায়গায় মোহাম্মদপুরের ‘সাদেক এগ্রো’র নাম লেখা হয়। তবে শাহজালাল বিমানবন্দরে গরুগুলো আসলে সেগুলোকে কেউ নিতে আসেননি।

আমদানিকৃত পণ্য বা মালামাল সাধারণত বিমানবন্দরের ওয়্যারহাউজে রাখা হয়। তবে কোনো প্রাণি সেখানে রাখার ব্যবস্থা না থাকায় গরুগুলোকে সাময়িকভাবে প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com