1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

আওয়ামী দোসর হাবিব উল্লাহ ডন এর যত অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও ব্যবসায়ী সংগঠনের পরিচিত মুখ মোহাম্মদ হাবিব উল্লাহ ডনকে ঘিরে গত এক দশকের বেশি সময়ে ব্যবসায়িক প্রভাব, কর ও শুল্কসংক্রান্ত বিরোধ, গাড়ি আমদানি, সংগঠন পরিচালনা এবং সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে।
গত আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব বিস্তার করে মোহাম্মদ হাবিব উল্লাহ ডন দেশের গাড়ি আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন—বারভিডার ২০০৯-১১, ২০১৩-১৫, ২০১৭-১৯ এবং ২০২২-২৪ মেয়াদে চারবার সভাপতি ছিলেন। আওয়ামী সুবিধা নিয়ে সে এফবিসিসিআইয়েরও ২০২১-২৩ ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালক এবং এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট পদ দখল করে।
হাবিব উল্লাহ ডনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর সাম্প্রতিক অভিযোগের একটি এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে। আশুলিয়ায় দায়ের করা CR মামলা নং 1218/2024-এ তাঁকে ৮২ নম্বর আসামি করা হয়েছে এবং দণ্ডবিধির একাধিক ধারার উল্লেখ রয়েছে।
তাঁর প্রতিষ্ঠান অটো মিউজিয়ামকে ঘিরে সবচেয়ে স্পষ্টভাবে নথিভুক্ত বিতর্কটি তৈরি হয় ২০২৪ সালে। চট্টগ্রাম কাস্টম হাউস অটো মিউজিয়ামকে দুটি বিলাসবহুল গাড়ি আমদানির ঘটনায় মোট ১৩ কোটি ১৭ লাখ টাকা জরিমানা করে। কাস্টমসের তদন্তে Range Rover ও BMW X7 গাড়িকে ‘mild hybrid’ হিসেবে ঘোষণা করার বিষয়টি উঠে আসে। কাস্টমসের বক্তব্য গাড়ি দুটি non-hybrid এবং হাইব্রিড সুবিধায় এগুলো খালাসের সুযোগ ছিল না। Range Rover-এর ক্ষেত্রে জরিমানা ছিল প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা এবং BMW-এর ক্ষেত্রে প্রায় ৫ কোটি ৪৫ লাখ টাকা। কাস্টমসের ভাষ্য অনুযায়ী, মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রায় ৬ কোটি ২০ লাখ টাকার শুল্ক কম দেওয়ার চেষ্টা হয়েছিল।
ডনের নাম কর-সংক্রান্ত বিতর্কেও এসেছে। ২০২৩ সালের এফবিসিসিআই নির্বাচনে কর বা ঋণখেলাপির কারণে কয়েকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল করা হয়েছিল সেই তালিকায় মোহাম্মদ হাবিব উল্লাহ ডনের নামও ছিল এবং তাঁকে association group-এর nominated director হিসেবে অযোগ্যদের মধ্যে রাখা হয়েছিল।
তাঁর নামে আয়কর ও কাস্টমসসংক্রান্ত আদালত কার্যক্রমের তথ্যও পাওয়া যায়। আদালত-নথিতে তাঁর নামের সঙ্গে আয়কর-সংক্রান্ত একটি মামলার উল্লেখ রয়েছে। একইভাবে Customs Appeal No. 1000/2023 এবং Customs Appeal No. 1001/2023 নামে কাস্টমস-সংক্রান্ত আপিলের তথ্যও রয়েছে।
অর্থপাচার প্রসঙ্গেও তাঁর নাম বিভিন্ন সময়ে সংবাদে এসেছে। ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের Financial Intelligence Unit বা FIU ১৩ ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল সেই তালিকায়ও হাবিব উল্লাহ ডনের নাম ছিলো।
হাবিব উল্লাহ ডনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর সাম্প্রতিক অভিযোগের একটি এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে। আশুলিয়ায় দায়ের করা CR মামলা নং 1218/2024-এ তাঁকে ৮২ নম্বর আসামি করা হয়েছে এবং দণ্ডবিধির একাধিক ধারার উল্লেখ রয়েছে।
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে তাঁর বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেন্দ্রিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় শেখ হাসিনা সরকারের পক্ষে ব্যবসায়ীদের একটি সভা এবং আন্দোলন দমনে অর্থনৈতিক সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগ তোলা হয়। ওই অভিযোগে হাবিব উল্লাহ ডনের নামও আছে।
এই অভিযোগের প্রেক্ষাপটে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ইন্টারনেট শাটডাউনের সময় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যবসায়ীদের একটি সভা হয়েছিল এবং সেখানে তৎকালীন সরকারের প্রতি সমর্থনের কথা বলা হয়েছিল। অভিযোগকারী পক্ষের দাবি ছিল, ওই সভায় উপস্থিত ব্যবসায়ীরা আন্দোলন দমনে অর্থনৈতিক সহায়তা, প্ররোচনা বা উৎসাহ দিয়েছিলেন। হাবিব উল্লাহ ডনের নাম সেই অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডনকে নিয়ে রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে তাঁর দীর্ঘ অবস্থান এবং তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণের বিষয়টিও এখন আলোচনায় এসেছে।
‘বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের অর্থপাচারে হাবিব উল্লাহ ডনের সংশ্লিষ্টতা ছিল’ বলেও জানা যায়।
অন্যদিকে জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলন ঘিরে তাঁর বিরুদ্ধে আশুলিয়ার মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের বিষয়টি আরও গুরুতর রাজনৈতিক ও ফৌজদারি প্রেক্ষাপট তৈরি করেছে।
এ সব বিষয়ে জানার জন্য তিার সাথে একাধিকার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রতিবেদক ব্যর্থ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..