1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্র্যাক সিডের আয়োজনে আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ বাজারে কৃষক সমাবেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৫৯

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার মাঠ বাজারে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তিভিত্তিক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে গাইবান্ধার মাঠ বাজার এলাকায় এক ব্যতিক্রমধর্মী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ বাজার এলাকার ডিলার ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের ডিলার মোঃ আরিফুল ইসলাম আরিফ, টি.এস ও ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের অফিসার মোঃ আব্দুর রব এবং এ.ও ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, গাইবান্ধার মোঃ জান্নাতুন নাঈম সুনান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্ধশতাধিক কৃষক, স্থানীয় ডিলার ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের হাইব্রিড ধান চাষাবাদ, সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি মোঃ রশিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বর্তমান কৃষি ব্যবস্থাকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। উন্নতমানের হাইব্রিড বীজ, সঠিক পরিচর্যা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা অধিক ফলনের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। কৃষিকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ সবসময় কৃষকদের পাশে থেকে উন্নত বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ৪০ জন কৃষকের মাঝে উন্নতমানের ১ প্যাকেট করে হাইব্রিড ধান বীজ বিতরণ করেন। এ সময় কৃষকদের মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
কৃষকরা জানান, এ ধরনের কর্মশালা তাদের আধুনিক কৃষি সম্পর্কে সচেতন করে এবং উন্নত ফলন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা ভবিষ্যতেও কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..