1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৪ জন নিখোঁজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রলারে থাকা আরও আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা থেকে একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশে রওনা দেয়। ট্রলারে থাকা যাত্রীরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নদীর বৈদ্যেরবাজার-সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার পানিতে তলিয়ে যায়।

এ সময় ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে গেলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। পরে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একই পরিবারের চারজন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন, হেলাল উদ্দিন, তার ছেলে সজীব (২১), মেয়ে সামিয়া (১৮) ও শিশু সন্তান সামিন (৭)। এছাড়া রাশিদা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, মেঘনা নদীতে ট্রলার ডুবির খবর পেয়ে আমাদের টিম নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..