1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রি নিষেধ শিগগিরই মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে বিড়ি, সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিষয়ে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায়’ এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯ জনকে মোট ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হাবীব, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।
সভায় আরও জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর সংশোধনকল্পে ২০২৬ সালের ৯১ নম্বর আইন প্রণীত হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করলে ২ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে। আগে এ জরিমানার পরিমাণ ছিল ৩০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..