1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

চুনারুঘাটে চা বাগানে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মামুন মিয়া

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সতং গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) ও হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।

আহতরা হলেন হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফ মিয়ার ছেলে মো. সিহাব মিয়া (২৫) ও পাকুরিয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে মুহাদ্দিস মিয়া ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলে চান্দপুর চা বাগানে ঘুরতে যান। ফেরার পথে বাগানের পাশের সড়কে ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুহাদ্দিস ও নয়নের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..