1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে অজ্ঞাতনামা ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ ফয়সাল
রাঙ্গামাটি শহরের বনরূপা হ্যাপির মোড়স্থ এলাকায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক মানসিক ভারসাম্যহীন বেওয়ারিশ অজ্ঞাতনামা ব্যক্তি ইন্তেকাল করেছেন।

পরে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা ও কাঠালতলী হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ওই ব্যক্তির জানাজা ও দাফন-কাফন সম্পন্ন করা হয়।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও হিলফুল ফুজুল যুব সংগঠনের উপদেষ্টা মো. হাবীব আজম, কোতোয়ালি থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই সোহেল, হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি আল-আমীন তোফা, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ঈশান, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মো. আসিফ, গ্রন্থকার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রবিনসহ সংগঠনগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

কাঠালতলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে উপস্থিতদের সহযোগিতায় ওই অজ্ঞাতনামা ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..