1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ধোবাউড়ায় বিরোধী দলের নৈরাজ্য ও নিষিদ্ধ আওয়ামীলীগের গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ রফিকুল ইসলাম

জামায়াত এনসিপি জোট বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার এবং বিশৃঙ্খলার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব এমরান সালেহ প্রিন্স। গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকালে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও বিরোধী দলের লাগামহীন বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিরোধী দলকে তিনি গঠনমূলক বিরোধিতার আহবান জানিয়ে বলেন, সরকারের কার্যক্রম সম্পর্কে বিকল্প কোন পরিকল্পনা থাকলে তা সরকার ও জনগণের কাছে তুলে ধরুন। এছাড়াও তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সাত মাসের মধ্যে পদত্যাগের দাবিটি তাদের রাজনৈতিক অপরিপক্কতা বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের জন্য প্রয়োজন, তবে বিরোধীদল মানেই সরকারের সকল কাজের বিরোধিতা বা পতনের শ্লোগান নয়। এছাড়াও তিনি বিরোধীদলের প্রতি আরো অভিযোগ করে বলেন, জামায়াত এনসিপি জোট নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ও গুজবের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং তারা সেই নাশকতা ও গুজবকে ব্যবহার করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতনের হুমকি, দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি ও লাগামহীন বক্তব্যের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগকে লাভবান করে দিচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও পার্শ্ববর্তী দেশের দামের পার্থক্যের কারণে এবং পাচার রোধ করতে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব যাতে জনগণের উপর সর্বনিম্ন পর্যায়ে থাকে সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, মুক্তিযুদ্ধের কমান্ডার আব্দুল কাদের, প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধোবাউড়া সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..