ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
উত্তরবঙ্গের মানুষের আশা ও সম্ভাবনার এক পরিচিত নাম-ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
১৯৮৮ সালে তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা ইএসডিও আজ দীর্ঘ পথ পেরিয়ে মানুষের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে উত্তরবঙ্গের অসংখ্য বেকার ও পিছিয়ে পড়া যুবকের জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইএসডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
“তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে”-এই মূলমন্ত্রকে ধারণ করে ইএসডিও মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
উত্তরবঙ্গের মানুষের জন্য কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ সৃষ্টিতে ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যারের নেতৃত্বে ইএসডিও’র এই পথচলা আরও এগিয়ে যাক-এই প্রত্যাশা।