1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনিয়া আক্তার (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাতের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া আক্তার দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার বাড়ি শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামে। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে সোনিয়া তাঁর ১০ মাসের মেয়ে জান্নাতকে কোলে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টো পথে দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সোনিয়া ও তাঁর শিশুকন্যা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু জান্নাতকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত মা ও শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনায় জড়িত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পরে উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..