1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক :
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশে সরকারে এসেছে। কোনো ভুয়া ভোটে নয়।

তিনি বলেন, দেশে গুটিকয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে তা হতে দেওয়া যাবে না। বিএনিপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..