শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশীরা প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশীরা প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে। প্রবাসীরা যত ভালো জায়গাতেই থাকুন না কেন, যত উন্নত দেশের নাগরিকত্ব নেন না কেন তারা নাড়ীর টানকে অগ্রাহ্য করতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৩৮তম ফোবানা বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর ফোবানা সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মো. তাজুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, যে বাংলাদেশকে একসময় আন্তর্জাতিক মঞ্চে সব সময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্রিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীরা নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী এ সময় প্রবাসীরা প্রত্যেকের অবস্থানে থেকে সকলে মিলে গর্বিত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহবায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com