1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ১৭ জন উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ সাগর (বান্দরবান জেলা প্রতিনিধি)

মতলবে জেটি থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার রাঙ্গুনিয়ায় বন্ধুর সঙ্গে বেরিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ১৭ জন উদ্ধার
গণ-অভ্যুত্থানের পর পলায়ন কুয়েতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। শুক্রবার বিকালে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযানে ওই ভিকটিমদের উদ্ধার করা হয়। শুক্রবার রাতেই কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫, সিপিসি-১ এর একটি দল জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র অসহায় কিছু ব্যক্তিকে অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে জড়ো করেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে এসআরবি-১৫ এর দল টেকনাফের দক্ষিণ লম্বরী মো. ইব্রাহীমের বাড়িতে অভিযান পরিচালনা করে। দলের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা কৌশলে দিক-বিদিক পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৭ পুরুষকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিমরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে-মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন, মো. জাফর আলম মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের, মো. নুর মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..