1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সীমান্ত এলাকায় ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩৩০ জন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

উখিয়া প্রতিনিধি: সরোয়ার আলম,
সীমান্ত এলাকায় ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩৩০ জন

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও রেশন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

৩৪ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নেতৃত্বে দুইজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সীমান্তবর্তী এলাকার প্রায় ৩৩০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী এবং অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সবসময় সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..