শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশের এফআইআর ত্রুটিপূর্ণ: পরীমণির আইনজীবী

পুলিশের এফআইআর ত্রুটিপূর্ণ: পরীমণির আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

পরীমণির আইনজীবী মজিবুর রহমান। ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে যে পুলিশ যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) আদালতে পেশ করেছে তা ‘ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তার আইনজীবী মজিবুর রহমান।

শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরীমণির জামিন আবেদনের শুনানি শেষে মজিবুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ আদালতে যে এফআইআর দাখিল করেছ তা ত্রুটিপূর্ণ। আর্মড ফোর্স ব্যাটালিয়ান তার পূর্ব অনুমতি ছাড়াই তার বাড়িতে অভিযানে গেছে। এরপর তাকে আটকের পর ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তাকে আদালতে হাজির করা হয়নি, পুলিশ সময়ক্ষেপন করেছে। এতে ফৌজদারি দণ্ডবিধির ৬১ ধারার ব্যতয় হয়েছে।’

এর আগে জামিন আবেদন শুনানি শেষে আদালত প্রাঙ্গনে পরীমণি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তাকে ‘ফাঁসানো’ হয়েছে।

পরীমণির আইনজীবী সেই কথার সূত্র ধরে এদিন সাংবাদিকদের বলেন, ‘দেয়ার ইজ আ ফেইক বিহাইন্ড দ্য সিন’। আমরা আদালতে বোঝাতে সক্ষম হয়েছি, পরীমণি প্রতিহিংসার শিকার।’

অন্তরালের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তনাধীন বিষয়.. এখন বিহাইন্ড দ্য সিন সম্পর্কে সুষ্পষ্ট বক্তব্য দিতে পারব না। বিহাইন্ড দ্য সিনে সত্যি সত্যি দেখতে পারবেন।’

পরীমণির জামিনের বিরোধিতা করে মাদক মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, দুই দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

এই প্রসঙ্গে পরীমণির আইনজীবী বলেন, ‘আমরা আদালতে বোঝাতে সক্ষম হয়েছি যে, ওইসব তথ্য এমন কোনো তথ্যপ্রমাণই নয়।আমরা বলেছি, পরীমণি পলাতক হওয়ার সম্ভাবনা থাকলে আদালতে যে কন্ডিশন দেবে আমরা তা পালন করব। যদি বলে, পাসপোর্ট জমা দিতে….. তার বিদেশ যাওয়া আটকাতে…. তার ইনকাম ট্যাক্সের কাগজ, বাড়ি আছে. যে কন্ডিশনই দেবে . আমরা মানব। কিন্তু পরীকে জামিন দেওয়া হোক। বিজ্ঞ আদালত সেটি পর্যবেক্ষণ শেষে রায় দিয়েছেন, এ মুহূর্তে জামিন দেওয়া সম্ভব না।’

জামিন আবেদনের বিষয়ে এখনই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন না পরীর আইনজীবীরা।

মজিবুর রহমান বলেন,‘ জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাব কি না সিদ্ধান্ত হয়নি। মক্কেল বললে চিন্তা করব।’

পরীমণির শারীরিক অবস্থা ও তার সঙ্গে আইনি পরামর্শ করতে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন পরীমণির আইনজীবীরা।

মজিবুর রহমান বলেন, ‘আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে সুষ্পষ্ট কোনো নির্দেশনা নেই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com