হাসিবুল লালমনিরহাট পাটগ্রাম সংবাদ দাতা:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়ন।
শুক্রবার ২২ মে রাত আড়াইটার দিকে ওই উপজেলার পশ্চিম গিয়ারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রংপুর ৫১ ব্যাটালিয়ন ( বিজিবি)”র অধীনস্থ কলসিমুখ বিওপির একটি টহল দল সীমান্তে নিয়মিত টহল জোড়দার করছিল। রাত ২টার দিকে মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিজিবির টহল দল চোরাকারবারীদের বাধা করলে তারা নির্দেশ অমান্য করে উল্টো বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চোরাকারবারীদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। গুলির শব্দে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃনাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া দিয়ে বের হয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল আরও জোড়দার করা হয়েছে এবং তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।