1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পাটগ্রামে ড্রেন নির্মাণে বাধা, গৃহবধূকে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪০

 

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজের জমিতে গোয়ালঘরের ড্রেন নির্মাণে বাধা এবং এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ফরিদুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী আব্দুর রশিদ, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলামের জমিতে ড্রেন তৈরির সময় প্রতিবেশী আব্দুর রশিদের পরিবার বাধা দেয় এবং গালিগালাজ করে। পরে ওই ঘটনার জেরে রাতে অভিযুক্তরা ফরিদুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী মমতা বেগমকে মারধর করে জখম করে। এ সময় তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্থানীয়রা আহত মমতা বেগমকে উদ্ধার করে পাটগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..