1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে গুম-হত্যা মামলায় সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে আমলি আদালত-১-এর বিচারক আরিফ হোসেন মুন্না এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা জানান, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে আগামী ২৪ অক্টোবর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন।
গত ৬ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর তাঁর বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামিদের তালিকায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নামও রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এ মামলা ছাড়াও বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ মুক্তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..