1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

‎ ‎খুলনার কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

‎
‎‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)-এর সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জামায়াতে ইসলামীর কয়রা সদর আমির মাওলানা মিজানুর রহমান, সিডিওর নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করার পাশাপাশি বার্ধক্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..