1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বিএনপির রাজনীতি ভোগের নয়, ত্যাগের –এমরান সালেহ প্রিন্স ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ রফিকুল ইসলাম

বিএনপি’র রাজনীতি ভোগের নয়, ত্যাগের। ব্যক্তিস্বার্থে নয়, দেশ ও জনগণের রাজনীতি, বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গত ৩ অক্টোবর শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ও ইউনিয়ন-বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় তিনি দলীয় নেতাকর্মীদেরকে হুশিয়ার করে বলেন, দলের পরিচয় ব্যবহার করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী বা জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত থেকে ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বিএনপিতে কোন বিভেদ নয়, কোন ব্যক্তিকেন্দ্রিকতা নয়, প্রতিহিংসা নয়। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণে কাজ করতে হবে এবং সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করে।

দেশে বিশৃংখলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতাকে দুর্বলতা ভেবে যারা অনৈতিক পথে পা বাড়িয়েছেন তাদের ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি আরো বলেন, দেশে গুপ্ত ও নিষিদ্ধরা একত্রিত হয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এ ব্যাপারে সকল নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনারম্বর জীবন যাপন, মানবিক রাজনীতি, জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাষ্ট্রপরিচালনায় নীতিগত দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণে প্রতিফলিত করার আহ্বান জানান।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..