শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজটমুক্ত রাখা, সড়ক-নৌ-রেলপথে দুর্ঘটনা হ্রাস, রেলে শিডিউল বিপর্যয় রোধ, সহজে টিকিট প্রাপ্তিসহ সব ধরনের ভোগান্তি ও হয়রানি বন্ধে একগুচ্ছ সিদ্ধান্ত সরকার।

বুধবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিদ্ধান্তগুলো জানানো হয়।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া সিদ্ধান্তগুলো হলো—

 

১. সড়কপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহ নিজেদের মধ্যে আন্তঃসমন্বয়ের মাধ্যমে সব কার্যক্রম গ্রহণ করবে।

২. পুলিশ মহাপরিদর্শক যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে হটস্পট চিহ্নিতকরণ, হটস্পটসমূহে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের দায়িত্বশীল জনবলের উপস্থিতি ও প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করবে।

৩. মহাসড়কের পাশে কিংবা যত্রতত্র কোরবানির পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আন্তঃদফতর সমন্বয়ে নিশ্চিত করতে হবে।

ঈদযাত্রা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত

 

৪. এফবিসিসিআই ও বিজেএমইএ তাদের কর্মীদের একসঙ্গে ছুটি না দিয়ে করে ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

৫. ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে হটস্পট চিহ্নিতকরণ, হটস্পটসমূহে অতিরিক্ত জনবল নিয়োগ, দুর্ঘটনায় পতিত কিংবা বিকল যানবাহন তাৎক্ষণিকভাবে অপসারণে নিবিড় সমন্বয় ও কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

৬. ঈদে রেলযাত্রা, রেলের টিকিটপ্রাপ্তি এবং শিডিউল রক্ষার বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করতে হবে। বিশেষ করে টিকিটপ্রাপ্তিতে যেকোনো ধরনের ভোগান্তি, হয়রানি, প্রতারণা রোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে মনিটরিংসহ সাইবার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নজরদারি করতে হবে।

৮. শিডিউল বিপর্যয় রোধে বিকল্প ট্রেন, রিলিফ ট্রেনের ব্যবস্থা এবং বিকল্প অতিরিক্ত বগি রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৯. ঈদে ঘরমুখো ও ফিরতি মানুষের নৌযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১০. নৌযানসমূহে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নৌযানসমূহের ফিটনেস নিশ্চিত করতে হবে।

১১. লঞ্চ, ফেরি ও নৌঘাটসমূহের নিরাপত্তা, যাত্রীবান্ধব ঘাট ব্যবস্থাপনা এবং টিকিটপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

১২. ঈদে বিমানযাত্রায় সরকারি-বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থাসমূহ বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বৃদ্ধি করে যাত্রীসেবা সুনিশ্চিত করতে হবে।

১৩. ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি বড় বিমানের ব্যবস্থা করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

১৪. বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর সহজলভ্যতা, পরিবহন, হাট ব্যবস্থাপনা, অনলাইন মার্কেট মনিটরিং, ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ঈদ ফিরতি যাত্রাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রস্তুতি, কার্যক্রম ও আন্তঃদফতর নিবিড় সমন্বয়, ঈদপূর্ব সময়ে নিত্যপণ্যের সরবরাহ, মজুত ও মূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

এর আগে, মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিএমইএর প্রতিনিধি, বিভিন্ন দফতর-সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com