1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

হরিরামপুরে দুর্গোৎসব ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা ৬৩ মণ্ডপে পূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নানা উদ্যোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। এ বছর উপজেলার ৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাবু নেপাল হালদার ও উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিটন হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..