1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মাইদুল ইসলাম
জেলা প্রতিনিধি নীলফামারীঃ

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকরা জেলার বিভিন্ন নাগরিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম,সহ সভাপতি হেকিম মোস্তাফিজুর রহমান সবুজ,শীশ রহমান। ,আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন,অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ,রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ও মোঃ মাইদুল ইসলাম দৈনিক জাতীয় ঢাকা পত্রিকা স্টাফ রিপোর্টার, যুগ-যুগান্তর এর জেলা প্রতিনিধি এবং জেলার বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..