1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাটের ইজারাদারদের সাথে আইন- শৃঙ্খলা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত
৪২

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত পশুর হাটগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পশুর হাটের ইজারাদারদের সাথে এই বিশেষ মতবিনিময় সভা সম্পন্ন হয়।
আজ ২৩ মে শনিবার ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয় এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান । এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত প্রধান সিদ্ধান্ত ও নির্দেশনাসমূহ:
চাঁদাবাজি রোধ: পশুবাহী গাড়ি বা হাটে কোনো ধরনের অবৈধ চাঁদা আদায় বা হয়রানি প্রশ্রয় দেওয়া হবে না।
নিরাপত্তা জোরদার: প্রতিটি হাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জালিয়াতি চক্র রোধে জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা করতে হবে।
যানজট নিরসন: পশুর হাটের কারণে যেন মূল সড়কে কোনো যানজটের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য হাটের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে।
হাসিল নির্ধারণ: সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায় করা যাবে না এবং দৃশ্যমান স্থানে হাসিলের তালিকা ঝুলিয়ে রাখতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষা: অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের দৌরাত্ম্য রুখতে পুলিশি টহলের পাশাপাশি ইজারাদারদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যে কোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে।
পুলিশ সুপার মহোদয়ের বার্তা: “পশুর হাট কেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা দিতে এবং জেলার ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
নিরাপদ ও নির্বিঘ্ন হোক আপনার কুরবানীর পশুর হাট ভ্রমণ। জেলা পুলিশ, কিশোরগঞ্জ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..